শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

কলকাতায় হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু: লিজ-হোল্ডার গ্রেপ্তার

কলকাতায় হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু: লিজ-হোল্ডার গ্রেপ্তার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজ-হোল্ডার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার গভীর রাতে এন্টালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সাথে জিজ্ঞাসাবাদের জন্য পার্শ্ববর্তী ‘যাপন’ হোটেলের ম্যানেজারসহ দুই কর্মীকে আটক করেছে তদন্তকারী দল।

উল্লেখ্য, বুধবার ভোরে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে লাগা আগুনে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়; যাদের মধ্যে ৭ জন বাংলাদেশি এবং ২ জন ভারতীয় নাগরিক । প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিডি) নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে । ইতোমধ্যে নিউ মার্কেট থানা অনিচ্ছাকৃত খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা করেছে এবং দমকল বিভাগের পক্ষ থেকেও পৃথক মামলা দায়ের করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com