শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের বিশেষ নির্দেশনা

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের বিশেষ নির্দেশনা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে দেশের সব বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এসব আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, প্রগতি, বিশ্বভ্রাতৃত্ব ও নারীর মর্যাদার বিষয়গুলো তুলে ধরা হবে।

সরকারি কর্মসূচির আওতায় ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগেও আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দিবসটি উদযাপিত হবে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও। এ ছাড়া গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার ও পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের অনুরোধ জানানো হয়েছে এবং দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com