সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রায় গ্রুপপর্ব থেকেই বাদ পড়তে যাচ্ছিল বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে মালদ্বীপ ড্র করতে পারলেই বিদায় নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে ভারতের ৩-০ গোলের জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে ওঠার সুযোগ পায় লাল-সবুজ জার্সিধারীরা।

আজকের সেমিফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর, টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শটে পাঁচটি করে গোল করে। খেলা গড়ায় সাডেন ডেথে, যেখানে অষ্টম শটে পাকিস্তানের শট ঠেকিয়ে দিয়ে বাংলাদেশ নিজেদের শটে গোল নিশ্চিত করে জয়লাভ করে।

ম্যাচের প্রথমার্ধে ৩২তম মিনিটে কর্নার থেকে শাবাব আহমেদের হেডে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৬১তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন পাকিস্তানের আব্দুল রেহমান। তবে শেষ ২০ মিনিটে বাংলাদেশ দারুণ প্রত্যাবর্তন করে। ৭৫তম মিনিটে কর্নার থেকে মিঠু চৌধুরীর গোল এবং ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে বদলি খেলোয়াড় মানিকের গোল ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায়, যেখানে বাংলাদেশ শেষ পর্যন্ত জয়ী হয়।

ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের, যারা প্রথম সেমিফাইনালে নেপালকে ৪-২ গোলে হারিয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com