মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেপালের নুয়াকোট ও ধাদিঙ জেলায় ভোতে কোশি নদীর আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় ১০৮ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ৪০০ জন এখনও নিখোঁজ রয়েছেন। বুধবার নেপালি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন।

নেপাল সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে তিব্বতের দিক থেকে আসা পানির প্রবল ঢলে ভোতে কোশি নদীতে হঠাৎ বন্যা দেখা দেয়। এতে রাসুয়া জেলার তিমুরে ও নিকটবর্তী শ্যাফ্রুবেসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়; বহু যানবাহন, পণ্য ও ঘরবাড়ি ভেসে যায়।

দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণকাজে ১৪টি হেলিকপ্টারসহ নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ ও নেপাল পুলিশের যৌথ দল মোতায়েন করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com