রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে অস্ত্রের সন্ধানদাতাকে ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিগত তিন মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বৈঠকে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি ও বিভিন্ন প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার দাবি জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশকে আধুনিকায়ন ও সার্বিক সহায়তায় সরকার কাজ করছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ও স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।