মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রের ঘোষিত কঠোর অর্থনৈতিক অবরোধ ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো ও ডলারের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও বাজার নিয়ন্ত্রণে ‘প্রতিরোধ অর্থনীতি’ গড়ে তোলার ওপর জোর দেন। তিনি জানান, আমদানি নিয়ন্ত্রণ ও দেশীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিলে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
এর আগে গত ২৪ আগস্ট মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে বন্দর অবরোধ ও কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এর প্রভাবে মুক্তবাজারে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। উল্লেখ্য, সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর দায়িত্ব নেওয়া মোজতবা খামেনি বর্তমানে অজ্ঞাত স্থান থেকে দায়িত্ব পালন করছেন।