সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোল করেই নতুন রেকর্ডে নাম লেখালেন রোনালদো

গোল করেই নতুন রেকর্ডে নাম লেখালেন রোনালদো

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রেকর্ড আর ক্রিস্টিয়ানো রোনালদো যেন সমার্থক শব্দ। ৪১ বছর বয়সেও মাঠ মাতাচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা। এবার সৌদি প্রো লিগে আল নাসরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন নিজের করে নিলেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) আল তাওয়ুনের বিপক্ষে ম্যাচে গোল করে আল নাসরের হয়ে রোনালদোর লিগ গোলসংখ্যা দাঁড়ায় ১০৪-এ। এর মাধ্যমে তিনি ভেঙে দেন মোহাম্মদ আল সাহলাউইর ১০৩ গোলের দীর্ঘদিনের রেকর্ড।

রোনালদোর এই মাইলফলক ছোঁয়া গোলেই আল তাওয়ুনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। ম্যাচের ১১ মিনিটে পিছিয়ে পড়লেও প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে দল। এরপর ৫০ মিনিটে জয়সূচক গোলটি করে দলকে টানা চতুর্থ জয় এনে দেন রোনালদো।

এই নিয়ে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা পৌঁছাল ৯৭৮-এ। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১,০০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ২২ গোল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com