রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই দুঃখ প্রকাশ করেন এবং বক্তব্যের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বাস্তবসম্মত ছিল না। শিক্ষার্থীরা মূলত গভীর রাতে পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে সাউন্ড কমাতে বলেছিল, অনুষ্ঠান নিষিদ্ধ করতে চায়নি। তবে সংসদে বক্তব্য দেওয়ার সময় সিলেটের নৌকাবাইচের ঘটনার স্থলে অসাবধানতাবশত ব্রাহ্মণবাড়িয়ার নাম বলায় তিনি আন্তরিকভাবে দুঃখিত ও বিব্রত।
তিনি আরও উল্লেখ করেন, জুলাইয়ের আদর্শ হলো একটি সর্বজনীন সমাজ গঠন করা, যেখানে সব ধর্ম, সংস্কৃতি ও মতের মানুষের অধিকার এবং নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করবে।