বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস আলম

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস আলম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি, দখলদারি কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে এখনই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে কুমিল্লা নগরের রামঘাট কনভেনশন হলে এনসিপি আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সরকার পরিবর্তনের ছয় মাস যেতে না যেতেই অনেকে বিএনপিকে নিয়ে নানা তুলনা শুরু করেছে। তবে এনসিপি এখনই বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপতে চায় না; দুটি দলকে আলাদা হিসেবেই দেখে। তবে দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধে জড়ালে তাকে অপরাধী হিসেবেই চিহ্নিত করা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, হামলা বা রক্তপাতের মুখে পড়লেও এনসিপি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকবে।

অতীতের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, অতীতে প্রকাশ্যে বিরোধ থাকলেও রাতে সুযোগ-সুবিধার ভাগাভাগি হতো। এনসিপি সেই সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করে না। আগামী এক বছরের মধ্যে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে এনসিপির সংগঠন পৌঁছে দেওয়া গেলে জনগণ বিকল্প হিসেবে এনসিপিকেই বেছে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কুমিল্লা মহানগর এনসিপির আহ্বায়ক মো. সিরাজুল হকের সভাপতিত্বে কর্মশালায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com