বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
মেসির গোলের হালি, প্রতিপক্ষকে ৭-১ গোলে বিধ্বস্ত করল ইন্টার মায়ামি

মেসির গোলের হালি, প্রতিপক্ষকে ৭-১ গোলে বিধ্বস্ত করল ইন্টার মায়ামি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লিওনেল মেসির জাদুকরী চার গোলে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে বড় জয় তুলে নিল ইন্টার মায়ামি। এই দুর্দান্ত জয়ে টানা ব্যর্থতার বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়িয়েছে দলটি।

ম্যাচের ১৯ মিনিটে রদ্রিগো দে পলের পাসে মায়ামির হয়ে অভিষেক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। ৩৬ মিনিটে মন্ট্রিয়লের ফ্যাবিয়ান হারবার্স সমতা ফেরালেও ৩৯ মিনিটে নজরকাড়া ফ্রি-কিকে মায়ামিকে আবারও এগিয়ে নেন মেসি। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে চোখধাঁধানো ড্রিবলিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন মহাতারকা।

শেষ ভাগে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় মায়ামি। ৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। ৮২ মিনিটে চিপ শটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি এবং ৮৯ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন আলেকজান্ডার শ। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে ফ্রি-কিক থেকে নিজের চতুর্থ গোল করে ৭-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করেন এলএমটেন।

যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দেওয়ার পর এই প্রথম এক ম্যাচে চার গোল করলেন মেসি, যা তার ক্যারিয়ারের মোট গোলের সংখ্যা নিয়ে গেল ৯২৭-এ। এই জয়ে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থান আরও মজবুত করল মায়ামি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com