বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তিনি ও তার টিমের সদস্যরা রক্ষা পেয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনার বিবরণ দেন অভিনেত্রী। তিনি জানান, শ্রীমঙ্গলে শুটিং শেষ করে ফেরার পথে ভৈরব ব্রিজের টোল প্লাজার কাছে একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক পিকআপ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।