বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে যুক্ত হতে পারেন শক্তিমান অভিনেতা নাসির উদ্দিন খান । নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের এই অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমায় শাকিবের বিপরীতে তৃতীয়বারের মতো থাকছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ।
প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, কাস্টিংয়ের ভাবনায় নাসির উদ্দিন খানের নাম থাকলেও বিষয়টি এখনো চূড়ান্ত নয়; গল্পের প্রয়োজনেই শুটিংয়ের সময় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে । চলতি বছরের অক্টোবরের শেষভাগে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের ঈদুল ফিতরে ‘নিঃস্ব’ মুক্তি পাবে ।