বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
পর্তুগালে ফ্লপ ফের্নান্দেজের হ্যাটট্রিকে জয়ে ফিরল ম্যানচেস্টার

পর্তুগালে ফ্লপ ফের্নান্দেজের হ্যাটট্রিকে জয়ে ফিরল ম্যানচেস্টার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম: 

হাল সিটির কাছে হেরে মৌসুম শুরুর হতাশা ঝেড়ে ফেলে রাজকীয়ভাবে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ইপসউইচ টাউনকে ৫-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে মৌসুমে প্রথম জয়ের দেখা পেল মাইকেল ক্যারিকের শিষ্যরা। দলের এই প্রত্যাবর্তনের মূল নায়ক পর্তুগিজ তারকা ব্রুনো ফের্নান্দেজ, যিনি তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। দলের হয়ে বাকি গোল দুটি করেন হ্যারি ম্যাগুয়ার ও ব্রায়ান এমবেউমো। ২০২১ সালের আগস্টের পর এই প্রথম প্রিমিয়ার লিগে কোনো এক ম্যাচে পাঁচ গোল করল রেড ডেভিলরা। পুরো ম্যাচে নেওয়া ৩৩টি শট ছিল গত এক দশকের মধ্যে দলটির সর্বোচ্চ। এছাড়া একাদশে ফিরে কার্যকর পারফর্ম করেছেন লিসান্দ্রো মার্তিনেজ ও কোবি মাইনু। দলের এই জয়ে স্বস্তি প্রকাশ করেছেন কোচ ক্যারিক। তবে বড় জয়ের দিনেও রক্ষণে লুক শ’র পারফরম্যান্স কিছুটা ভাবাচ্ছে দলকে। ফলে মঙ্গলবার দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই একজন মানসম্মত লেফট-ব্যাক দলে ভেড়ানোর জোর তৎপরতা চালাচ্ছে ইউনাইটেড।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com