বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকায়। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকেই সারা দেশে এই নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম:

২২ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত এই দামের মধ্যেই সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই ক্রেতাদের থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার ডিজাইন অনুযায়ী নিয়মমাফিক মজুরি যুক্ত হবে। এ ছাড়া স্বর্ণ ও রুপা কেনাবেচা বা পরিবর্তনের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে গত শনিবারও (২৯ আগস্ট) প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়েছিল বাজুস।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com