বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
আছিয়া হত্যা মামলা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

আছিয়া হত্যা মামলা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট । একই সঙ্গে বিচারিক আদালতের দেওয়া এক লাখ টাকা জরিমানার আদেশও বহাল রাখা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।

নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে হিটু শেখের হাতে নির্মম নির্যাতনের শিকার হয় আছিয়া। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি । এ ঘটনায় মামলা হলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাত্র ১৩ কার্যদিবসে বিচার সম্পন্ন করে ২০২৫ সালের ১৭ মে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন এবং অন্য তিন আসামিকে খালাস দেন।

পরবর্তীতে ডেথ রেফারেন্স ও আসামির আপিলের ওপর শুনানি শেষে উচ্চ আদালত নিম্ন আদালতের দেওয়া সর্বোচ্চ সাজাই বহাল রাখলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com