শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস । সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান ।
স্টিভেন রড্রিগেস বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং প্রয়োজন অনুযায়ী ইউএনডিপি, ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউনেস্কোসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কমিশন কখন ও কীভাবে সহায়তা নেবে, তা তাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে । সফল জাতীয় নির্বাচন আয়োজনের জন্য কমিশনকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।