বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
৯ম পে-স্কেলে বাড়ছে যেসব বেতন-ভাতা, মন্ত্রিসভায় অনুমোদন

৯ম পে-স্কেলে বাড়ছে যেসব বেতন-ভাতা, মন্ত্রিসভায় অনুমোদন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতনস্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়, যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রস্তাবিত নতুন পে-স্কেলে ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন, ভাতা ও পেনশনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এতে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা (সর্বোচ্চ ১৪২% বৃদ্ধি) এবং ১ম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা (১০০% বৃদ্ধি)। অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূল বেতন ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে তিন ধাপে এবং ভাতাসমূহ ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এতে বিশেষ অগ্রাধিকার পাবেন ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা।

তাছাড়া, প্রথমবারের মতো সব গ্রেডের (১ম-২০তম) কর্মচারীদের মোবাইল ভাতার আওতায় আনা হয়েছে এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। পুরোনো পেনশনারদের জন্য ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘এক গ্রেড এক পেনশন’ বাস্তবায়নের পাশাপাশি কম পেনশনপ্রাপ্তদের জন্য সর্বোচ্চ ১০০% পর্যন্ত পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com