শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
তারেক রহমানের সঙ্গে শিগগিরই দেখা করতে চান ট্রাম্প

তারেক রহমানের সঙ্গে শিগগিরই দেখা করতে চান ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাতের গভীর আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এই আগ্রহের কথা জানান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘খুব অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার প্রত্যাশায় আছি।’

একই চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ জানান মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন কঠিন সময় পার করেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

এ ছাড়া মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বিমান কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান ট্রাম্প। বাংলাদেশের এই সিদ্ধান্তের প্রশংসা করে তিনি আশ্বস্ত করেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ চিঠির সমাপ্তিতে তিনি পুনরায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্রুত সাক্ষাতের ইচ্ছা পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com