বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৯৭৯

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৯৭৯

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৯ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জনের দেহে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯ জন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৩৮৪ জনে এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে।

অন্য দিকে, এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com