বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার টেস্ট ও ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ সম্পন্ন করতে হবে। এরপর ১৬ নভেম্বর থেকে শুরু হবে শিক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম।

এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। করোনা মহামারির পর এলোমেলো হয়ে যাওয়া শিক্ষাবর্ষ ধীরে ধীরে সমন্বয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও দিকনির্দেশনা যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com