বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
ইরানে নতুন হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

ইরানে নতুন হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানে মার্কিন হামলার পাল্টা জবাবে জর্ডানসহ উপসাগরীয় কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি ও মেরিন ক্যাম্পসহ ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন অবস্থানে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

কুয়েত ও বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ইরানি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।

হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, মার্কিন বাহিনীর জন্য ইরান ‘অবিস্মরণীয় শিক্ষা’ প্রস্তুত রেখেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের ওপর সম্ভাব্য হামলার জবাবে ১ সেপ্টেম্বর ইরানে সমন্বিত অভিযান চালানো হয়। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও সিরিকসহ একাধিক এলাকায় বিস্ফোরণ ঘটে। সিরিক এলাকায় বিয়ের অনুষ্ঠানে চালানো এক হামলায় শিশুসহ অন্তত চারজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রেড ক্রিসেন্ট।

এই হামলা-পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com