বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেপালের ভোটেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) নেপাল পুলিশ তাদের সর্বশেষ আপডেটে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, বন্যাকবলিত বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী ভারত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতাওয়ানে সর্বোচ্চ ৩৪৮ জন, নাওয়ালপারাসি পূর্বে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিমে ১৯০ এবং নুয়াকোটে ১৫৫ জনের মরদেহ মিলেছে। এছাড়া রাসুয়া, ধাদিং, গোর্খা, তানাহুন এবং ভারতের সীমান্ত এলাকা থেকেও বেশ কিছু মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ৯৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজদের শনাক্তকরণ সহজ করতে ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় বর্তমানে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য ত্রাণ বিতরণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন।

গত বুধবার সকালে পানির প্রবল স্রোত এবং পাহাড় থেকে নেমে আসা বিশালাকার পাথরের আঘাতে এই প্রাণহানি ঘটে। দুর্যোগের ছয় দিন পার হয়ে যাওয়ায় নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। নতুন করে বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com