শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
বার্সায় তিন বছরের চুক্তিতে জেসুস

বার্সায় তিন বছরের চুক্তিতে জেসুস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আর্সেনাল থেকে তিন বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। পুরো দলবদলের মৌসুমজুড়ে একজন খাঁটি সেন্টার স্ট্রাইকারের খোঁজে থাকা কাতালান ক্লাবটি শেষ পর্যন্ত ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে আক্রমণভাগের দায়িত্ব দিল।

২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে পা রেখে ইংলিশ ফুটবলে যাত্রা শুরু করেছিলেন জেসুস, এরপর ২০২২ সালে যোগ দেন আর্সেনালে। তবে ২০২৫ সালে হাঁটুর গুরুতর চোট এবং গানারদের দলে নতুন ফরোয়ার্ডের আগমনে নিয়মিত একাদশে জায়গা হারান তিনি। আর্সেনালের জার্সিতে ১২৩ ম্যাচে তার নামের পাশে রয়েছে ৩২টি গোল।

বার্সেলোনায় যোগ দেওয়াকে অনেকে ‘অপ্রত্যাশিত’ বললেও এটিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন জেসুস। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘এতে আমি অপমানিত বোধ করি না; আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় মাঠে খেলতে না পারা।’ দীর্ঘদিন চোট ও অনিয়মিত খেলার ধাক্কা কাটিয়ে এবার বার্সেলোনার আক্রমণভাগে নতুন করে নিজের সেরাটা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com