শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
৫ মাস পর মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ

৫ মাস পর মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় ৫ মাস চিকিৎসা শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত সাড়ে ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। আফরোজা আব্বাস জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অনুমতি নিয়েই তিনি দেশে ফিরছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো, তবে দেশে ফেরার পরও তাকে সার্বক্ষণিক চিকিৎসা ও নিয়মিত থেরাপির মধ্যে থাকতে হবে।

উল্লেখ্য, গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর এবং পরে ১৪ এপ্রিল মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com