বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
দেশে স্বর্ণের দামে বড় পতন

দেশে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা (ভ্যাটসহ)। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দর অনুযায়ী:

২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা (কমেছে ৪,১৯৯ টাকা)।

১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা (কমেছে ৩,৬১৬ টাকা)।

সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা (কমেছে ২,৯৭৪ টাকা)।

উল্লেখ্য, গত ২৯ ও ৩১ আগস্টের পর সর্বশেষ বুধবারের সমন্বয় মিলিয়ে টানা তিন দফায় ভালো মানের স্বর্ণের ভরিতে মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমল।

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com