বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
ইরানে বিয়েবাড়িতে মার্কিন হামলায় নিহত ৫, আহত ৬৩

ইরানে বিয়েবাড়িতে মার্কিন হামলায় নিহত ৫, আহত ৬৩

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন যুদ্ধবিমান থেকে ভয়াবহ হামলা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে চালানো এ হামলায় এক শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। হামলায় নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ৬৩ জন, যাদের পার্শ্ববর্তী মিনাব শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই এ হামলাকে ‘নৃশংস ও বর্বরোচিত’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছেন। এছাড়া কুহেস্তাক ছাড়াও বন্দর আব্বাস, জাস্ক, কোনারক ও কেশম দ্বীপসহ একাধিক স্থানে বিমান হামলার খবর পাওয়া গেছে।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার প্রস্তুতির জবাবে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন দফায় অভিযান চালানো হয়েছে। এর পাল্টা জবাবে ইরানও জর্ডান, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com