বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় নতুন এই দর ঘোষণা করে বিইআরসি, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা।
বিইআরসি নির্ধারিত অন্যান্য পরিমাপের সিলিন্ডারের দাম:
৫.৫ কেজি: ৭২৭ টাকা
১২.৫ কেজি: ১,৬৫২ টাকা
১৫ কেজি: ১,৯৮২ টাকা
১৬ কেজি: ২,১১৪ টাকা
১৮ কেজি: ২,৩৭৮ টাকা
২০ কেজি: ২,৬৪২ টাকা
২২ কেজি: ২,৯০৭ টাকা
২৫ কেজি: ৩,৩০৩ টাকা
৩০ কেজি: ৩,৯৬৪ টাকা
৩৩ কেজি: ৪,৩৬০ টাকা
৩৫ কেজি: ৪,৬২৪ টাকা
৪৫ কেজি: ৫,৯৪৫ টাকা