বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৩৪ জনের শরীরে উপসর্গ দেখা দিয়েছে এবং ৬৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ নিয়ে ৮৮৪ জন এবং ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়ে ৯৯ জন মারা গেছেন। সর্বমোট সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন, যার মধ্যে নিশ্চিত শনাক্ত ১৯ হাজার ৪৪৭ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৪০ হাজার ৪৭২ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।