শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ওয়াশিংটন এই মুহূর্তে তেহরানের সঙ্গে কোনো চুক্তির চেষ্টা করছে না। তবে ভবিষ্যতে আবারও আলোচনার সুযোগ তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘তারা মূলত পারমাণবিক অস্ত্র চায়। তাদের হাতে এই অস্ত্র পৌঁছালে পুরো বিশ্বই চরম ঝুঁকিতে পড়বে।’ তিনি আরও জানান, পারমাণবিক ইস্যুতে এবার এমন কিছু বিষয় আলোচনার টেবিলে আনা হবে, যা কয়েক মাস আগেও বিবেচনায় ছিল না।

তেহরানের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে ট্রাম্প স্পষ্ট করেন, ‘সত্যি বলতে আমরা এটি চাইছি না। আমরা অনেক দূর এগিয়ে গেছি, ইরানে এখন খুব সামান্যই অবশিষ্ট আছে। তবে হ্যাঁ, আলোচনা হয়তো হতে পারে। আমাদের নির্বাচন শেষ হওয়ার পরপরই এই যুদ্ধ শেষ হবে।’

এছাড়া, অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com