শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। আবেদনকারী শিক্ষার্থীরা এসএমএসের পাশাপাশি নির্ধারিত ওয়েবসাইটে (rescrutiny.eduboardresults.gov.bd) ফলাফল দেখতে পাচ্ছেন।

গত ১০ আগস্ট মূল ফল প্রকাশের পর এবার রেকর্ডসংখ্যক ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র ছিল। বোর্ডভিত্তিক হিসাবে সর্বোচ্চ আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে (৯৪ হাজার ২৩৬ জন)।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, প্রচলিত নিয়মে কেবল নম্বর যোগের ভুল দেখা হলেও এবারই প্রথম আবেদনকৃত খাতাগুলোর পূর্ণ পুনর্মূল্যায়ন করা হয়েছে। উল্লেখ্য, এ বছর এসএসসিতে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com