শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

হংকংয়ের বিনিয়োগ টানতে অর্থনৈতিক অঞ্চলে বিশেষ সুবিধার প্রস্তাব

হংকংয়ের বিনিয়োগ টানতে অর্থনৈতিক অঞ্চলে বিশেষ সুবিধার প্রস্তাব

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডে ১০ বছরের কর অবকাশ (ট্যাক্স হলিডে), শুল্কমুক্ত যন্ত্রপাতি আমদানি ও ওয়ান-স্টপ সার্ভিসসহ বিশেষ প্রণোদনার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, সবুজ প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বুধবার হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে হংকং জেনারেল চেম্বার অব কমার্সের (এইচকেজিসিসি) চেয়ারম্যান ড. জ্যাকব কামের সঙ্গে বৈঠকে এসব কথা জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে অবকাঠামো ও পরিবেশবান্ধব শিল্পের জন্য প্রস্তাবিত ২০০ কোটি ডলারের ‘বাংলাদেশ তহবিল’-এ হংকংয়ের পুঁজিবাজারের অংশগ্রহণ এবং বাণিজ্য সহজ করতে একটি যৌথ সমন্বয় প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়।

বর্তমানে বাংলাদেশে মোট সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রায় ৭.২ শতাংশ আসে হংকং থেকে। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ২০২৭ সালের শুরুতে হংকংয়ের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com