মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
‘নাচ ছেড়ে দাও’ অপমানজনক মন্তব্য সামলে যেভাবে ঘুরে দাঁড়ান ক্যাটরিনা কাইফ

‘নাচ ছেড়ে দাও’ অপমানজনক মন্তব্য সামলে যেভাবে ঘুরে দাঁড়ান ক্যাটরিনা কাইফ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ক্যারিয়ারের শুরুতে নাচের দক্ষতার জন্য চরম কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ । এমনকি এক কোরিওগ্রাফার তাকে নাচে ‘শূন্য’ আখ্যা দিয়ে নাচ ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে সেই কঠিন দিনগুলোর কথা প্রকাশ করেন জনপ্রিয় নৃত্য পরিচালক বস্কো মার্টিস ও ফারাহ খান ।

বস্কো জানান, কটূক্তি শুনে একপর্যায়ে নিজের ওপর আস্থা হারালেও তাঁর উৎসাহ ও ক্যাটরিনার কঠোর পরিশ্রমে পরিস্থিতি বদলে যায়। ফারাহ খানের কোরিওগ্রাফিতে স্বল্প বাজেটের গান ‘শিলা কি জওয়ানি’ ক্যাটরিনার ক্যারিয়ারে যুগান্তকারী মোড় আনে। ফারাহর মতে, শুরুতে ক্যাটরিনার মান চারের মতো থাকলেও এই গানের পর তা দশে গিয়ে ঠেকে। পরবর্তীতে ‘চিকনি চামেলি’ ও ‘কালা চশমা’র মতো একের পর এক সুপারহিট গানের মাধ্যমে নিজেকে বলিউডের অন্যতম শীর্ষ নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com