রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম (৩০) এবং একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোকাররম ও শাহ আলম একসঙ্গে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে পরিবারের সদস্যরা হাওরে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।