মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নতুন লুকে ছেলেকে ‘নাইনটিস হিরো’ বললেন পরীমনি

নতুন লুকে ছেলেকে ‘নাইনটিস হিরো’ বললেন পরীমনি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

তারকা জীবনের ঝলমলে ব্যস্ততার মাঝেও সন্তানদের প্রতিটি মুহূর্তই চিত্রনায়িকা পরীমনির কাছে পরম আনন্দের । সম্প্রতি ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যের নতুন হেয়ারকাট ও সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাকে নিজের ‘নাইনটিস হিরো’ (নব্বই দশকের আসল নায়ক) হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে নীল টি-শার্ট ও নতুন চুলের ছাঁটে ছোট্ট পূণ্যকে বেশ মানিয়েছে। পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন; কেউ তাকে ‘ভবিষ্যতের ক্রাশ’ বলেছেন, আবার অনেকেই পূণ্যের চেহারার মধ্যে বাবা শরিফুল রাজের মিল খুঁজে পেয়েছেন ।

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একা হাতেই পূণ্যকে বড় করছেন পরীমনি। পরবর্তীতে তিনি ‘সাফিরা সুলতানা প্রিয়ম’ নামের এক কন্যাসন্তান দত্তক নেন। সম্প্রতি পরীমনির কোলে আরও একটি নবজাতকের ছবি দেখে নতুন করে সন্তান দত্তকের গুঞ্জন উঠলেও এ নিয়ে তিনি এখনো কিছু নিশ্চিত করেননি। দুই সন্তানকে ঘিরেই এখন অভিনেত্রীর মাতৃত্ব আর ভালোবাসার সংসার ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com