মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হয়ে গেল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা। ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ (ললিপপ) অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসগুলোতে আর কাজ করছে না হোয়াটসঅ্যাপ।

ওয়েবসাইট ওয়াবেটাইনফো (WABetaInfo)-র বরাত দিয়ে জানা গেছে, চলতি বছরের এপ্রিলেই এ সংক্রান্ত ঘোষণা দিয়েছিল মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। পুরোনো অপারেটিং সিস্টেমে প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং আধুনিক নিরাপত্তাব্যবস্থা ও নতুন ফিচার যুক্ত করা কঠিন হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যবহারকারীদের করণীয়:

সংস্করণ যাচাই: প্রথমে ফোনের সেটিংস থেকে বর্তমান অ্যান্ড্রয়েড সংস্করণটি দেখে নিন।

সফটওয়্যার আপডেট: ফোনে যদি অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শমেলো) বা তার পরবর্তী সংস্করণের আপডেট এসে থাকে, তবে দ্রুত ফোনটি আপডেট করে নিন।

ডিভাইস পরিবর্তন: যেসব পুরোনো ফোনে আর নতুন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, সেগুলোতে হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করতে হলে নতুন ডিভাইস ব্যবহার করা ছাড়া বিকল্প নেই।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com