মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মেসির দুর্দান্ত গোলেও শেষরক্ষা হলো না ইন্টার মায়ামির

মেসির দুর্দান্ত গোলেও শেষরক্ষা হলো না ইন্টার মায়ামির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লিওনেল মেসির দুর্দান্ত গোলের পরও পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (MLS)ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল ন্যাশভিল এসসির বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় গোলে ২-২ ব্যবধানে ড্র করেছে তারা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই স্যাম সারিজের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর মেসির কর্নার কিক প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে রদ্রিগো দে পলের সঙ্গে চমৎকার সমন্বয়ে প্রায় ২০ গজ দূর থেকে নিখুঁত শটে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন আর্জেন্টাইন মহাতারকা। এটি মায়ামির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির ৯৯তম এবং চলতি লিগে ১৯তম গোল ।

তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মায়ামির রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে ন্যাশভিলকে সমতায় ফেরান সেই সারিজ। ফলে জয় হাতছাড়া হয় মায়ামির। এই ড্রয়ের পর ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মায়ামি এবং শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে ন্যাশভিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com