মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের সময়ে নানা জটিলতা তৈরি করেছেন এবং আন্দোলনের প্রতিশ্রুতি রক্ষা করেননি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও আসিফ নজরুল তা পালন করেননি। এছাড়া ঘোষণাপত্র ও ‘জুলাই সনদ’ তৈরিসহ বিভিন্ন প্রক্রিয়ায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময় আসিফ নজরুল ভেতরে ভেতরে পরিবর্তন আনার চেষ্টা চালান বলে দাবি করেন তিনি।
এনসিপির এই নেতার ভাষ্য অনুযায়ী, ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার গঠনের পর্যায়ে আসিফ নজরুল সেনানিবাসে নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। এমনকি বঙ্গভবনে প্রবেশের সময়ও তাকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল। বক্তব্যকালে তিনি ড. আসিফ নজরুলের তীব্র সমালোচনা করেন এবং অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকাকালে তার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।