মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ। একই সঙ্গে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চেম্বার আদালতে এ স্থগিতাদেশের আবেদন করা হয় বলে নিশ্চিত করেছেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ।
এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আগামী তিন অর্থবছরের মধ্যে এনবিআরের দাবিকৃত ৬৬৬ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়ে রায় দেন। গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে করা স্থগিতাদেশের আবেদনটি বর্তমানে চেম্বার আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।