বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন পোশাক বিভ্রাটে শেষ হতে বসেছিল ক্যারিয়ার! ৪ দশক আগের ঘটনা জানালেন ম্যাডোনা মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে দেখে নিন ডি থ্রি ট্রফিতে কোন দল কোন কোচ পেল ড্রাফটে স্বৈরতন্ত্র ঠেকাতেই প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার প্রস্তাব, আলোচনার পথও খোলা
আবার বিশ্বকাপ জিতল স্পেন

আবার বিশ্বকাপ জিতল স্পেন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর ফাইনালে গড়ায় টাইব্রেকার রোমাঞ্চ। সেখানে উত্তর কোরিয়ার দুটি শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে স্পেনের জয়ের নায়ক বনে যান গোলরক্ষক লাইয়া লোপেস।

এই জয়ের মধ্য দিয়ে বিশ্ব নারী ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য আরও মজবুত করল স্প্যানিশ মেয়েরা। গত এক দশকে দেশটি দুটি অনূর্ধ্ব-১৭, দুটি অনূর্ধ্ব-২০ এবং একটি সিনিয়র বিশ্বকাপের শিরোপা জয়ের অনন্য কৃতিত্ব দেখাল।

অন্যদিকে, পুরো টুর্নামেন্টে একটি গোলও হজম না করে ফাইনালে উঠলেও টাইব্রেকারের ভাগ্যে ট্রফি হাতছাড়া হয় উত্তর কোরিয়ার। হারের পর অশ্রুসিক্ত দলের পাশে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার প্রধান কোচ হান চোল-হাক বলেন, দলের সবাই নিজেদের সর্বস্ব দিয়ে খেলেছে এবং তাদের এই লড়াইয়ে তিনি অত্যন্ত গর্বিত।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com