সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

তালা ভেঙে অফিসে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য

তালা ভেঙে অফিসে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চলা সর্বাত্মক আন্দোলনের মাঝেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় ছাত্রদলপন্থী কয়েকজন বর্তমান ও সাবেক শিক্ষার্থীও তাঁর সঙ্গে ভবনে প্রবেশ করে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

জানা গেছে, ১১ ও ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় যোগ দিতে উপাচার্যের ঢাকা অবস্থানের কথা ছিল এবং তাঁর অনুপস্থিতিতে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পূর্বঘোষিত সফরসূচির বিপরীতে সোমবার হঠাৎ করেই ক্যাম্পাসে হাজির হন তিনি। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। ওই রাতেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন ও সর্বাত্মক শাটডাউন পালন করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি সাবেক ভিসিকে পুনর্বহালের দাবিতে শিক্ষক-কর্মকর্তারা কর্মবিরতি পালন করায় চ্যুয়েটে চরম শিক্ষা ও প্রশাসনিক অচলাবস্থা বিরাজ করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com