মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ক্রিকেটে নতুন যুগের সূচনা, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন খালিয়াজুরীতে বিদ্যালয় কমিটির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ২৮ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা, যা বললেন ইশরাক ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আরেকটি যুদ্ধ বাধাতে চাইছেন নেতানিয়াহু: আরাঘচি বন্দুক জ্যাম হওয়ায় বেঁচে যান অভিনেতা টাইগার শ্রফ এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
সৌদিকে মোকাবিলায় সাবমেরিনে অস্ত্র সহায়তা পাচ্ছে হুতিরা

সৌদিকে মোকাবিলায় সাবমেরিনে অস্ত্র সহায়তা পাচ্ছে হুতিরা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সৌদি আরবকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা বাড়াতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিকে সামরিক ও গোয়েন্দা সহায়তা দিয়ে যাচ্ছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান ও নিখুঁত লক্ষ্যবস্তু শনাক্তে সহায়তার মাধ্যমে হুতিদের সামরিক শক্তি বাড়াচ্ছে তেহরান, যা সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে তাদের সমন্বিত হামলা চালাতে সহায়তা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হুতিদের অস্ত্র সরবরাহে এক দশকের বেশি সময় ধরে মাছ ধরার নৌকা ব্যবহার করে আসছে ইরান। তবে সম্প্রতি নৌপথে কয়েকটি চালান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাধায় পড়ায় অস্ত্র পাঠাতে সাবমেরিন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিমানপথে অস্ত্র ও ড্রোন যন্ত্রাংশ সরবরাহের অভিযোগও এসেছে। পদাতিক আক্রমণ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ফাইবার-অপটিক ড্রোনের সমন্বয়ে হুতিদের এই ক্রমবর্ধমান সক্ষমতা লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তবে এসব অভিযোগের বিষয়ে তেহরানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com