বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
রাজধানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল নারীসহ ৪ জনের

রাজধানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল নারীসহ ৪ জনের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর মিরপুরের শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনের বেড়িবাঁধ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বেড়িবাঁধ সড়কে এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার জোরালো সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং বিশ্ববিদ্যালয় বাসটি জব্দসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com