বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব বিদ্যুতের প্রসার এবং নাগরিক পর্যায়ে নিজস্ব ভবনের ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।
এছাড়া উদ্বোধনী পর্বে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিদ্যুৎ খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।