বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথিত গুঞ্জনকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

স্ট্যাটাসের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও জুড়ে দেন আসিফ মাহমুদ। ছবিতে তাঁর পাশে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে বসে থাকতে দেখা যায়। তবে তাঁরা কোন দেশে যাচ্ছেন কিংবা তাঁদের এই সফরের মূল উদ্দেশ্য কী, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

আসিফ মাহমুদের এই রসিকতাপূর্ণ পোস্ট মুহূর্তের মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। বুধবার সকাল ১১টা পর্যন্ত পোস্টটিতে ৫৫ হাজারের বেশি রিয়্যাকশন জমা পড়েছে। এছাড়া সাড়ে চার হাজারেরও বেশি নেটিজেন সেখানে মন্তব্য করেছেন এবং দুই শতাধিক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, সেই গুঞ্জনকে উপহাস ও কটাক্ষ করতেই আসিফ মাহমুদ এই ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন। তবে তাঁদের বিদেশযাত্রার প্রকৃত গন্তব্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com