বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মেসিকে ছাড়া আর্জেন্টিনার প্রথম দল কেমন হলো?

মেসিকে ছাড়া আর্জেন্টিনার প্রথম দল কেমন হলো?

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

অধিনায়ক লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর এই প্রথম নতুন স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে নভেম্বরের দুটি প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের শক্তিশালী দল চূড়ান্ত করেন তিনি। দীর্ঘদিনের প্রাণভোমরা মেসিকে ছাড়াই জাতীয় দলের ভবিষ্যৎ রূপরেখা সাজানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেন বিশ্বজয়ী এই কোচ।ঘোষিত স্কোয়াডে বড় চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংলিশ ক্লাব চেলসির ২১ বছর বয়সী তরুণ ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো। এছাড়া রক্ষণভাগে ডাক পেয়েছেন রিভার প্লেটের গনসালো মন্তিয়েল এবং পারমার মারিয়ানো ত্রোইলো।দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। অন্যদিকে চেলসির হয়ে খেলার সময় চোয়ালের হাড়ে চোট পেলেও দলে রাখা হয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে; তবে ম্যাচের আগে তাঁর শারীরিক ফিটনেস যাচাই করে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হবে।তবে এই স্কোয়াডে জায়গা হয়নি দীর্ঘদিনের নিয়মিত সদস্য রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোর। এছাড়া ইনজুরিজনিত কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তারকা স্ট্রাইকার লাওতারো মার্তিনেস এবং ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।

সূচি অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোমবোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কোস্টারিকা।

এক নজরে আর্জেন্টিনার ২৮ সদস্যের দলপজিশনখেলোয়াড়দের তালিকা ও ক্লাবগোলরক্ষক (৪ জন)এমিলিয়ানো মার্তিনেস (চেলসি), হেরোনিমো রুলি (ম্যানচেস্টার সিটি), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট)।রক্ষণভাগ (৯ জন)গনসালো মন্তিয়েল (রিভার প্লেট), আগুস্তিন জিয়াই (পালমেইরাস), অ্যারন আনসেলমিনো (চেলসি), মারিয়ানো ত্রোইলো (পারমা), লিওনার্দো বালের্দি (রোমা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো মেদিনা (বায়ার লেভারকুসেন), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), রোমান ভেগা (জেনিত)।মধ্যমাঠ (১২ জন)এজেকিয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), ম্যাক্সিমো পেরোনে (কোমো), এজেকিয়েল পালাসিওস (ইপসউইচ টাউন), ভ্যালেন্তিন বারকো (চেলসি), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), নিকো পাজ (কোমো), মাতিয়াস সুলে (রোমা), ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো (ফিওরেন্তিনা), হুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), জানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), থিয়াগো আলমাদা (রিভার প্লেট)।আক্রমণভাগ (৩ জন)হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), সান্তিয়াগো গোমেজ (রোমা), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ)।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com