মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হতে পারি: ট্রাম্প

আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হতে পারি: ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের নাগরিকেরা তাঁর ওপর বিরক্ত হয়ে পড়লে তিনি অনায়াসেই ইসরায়েলে পাড়ি জমাতে পারেন বলে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, তেল আবিবে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার কথাও মজার ছলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলে নিজের আকাশচুম্বী গ্রহণযোগ্যতা দাবি করে ট্রাম্প বলেছেন, দেশটিতে তাঁর বর্তমান জনপ্রিয়তা প্রায় ‘৯৯ শতাংশ’।

বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম মানিবিন্ট্রোলের এক প্রতিবেদনে ট্রাম্পের এই মন্তব্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে জানানো হয়, বক্তব্য দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে তাঁর নেওয়া বিভিন্ন নীতির কারণে ইসরায়েলের জনগণের মধ্যে তাঁর জনপ্রিয়তা ৯৯ শতাংশে পৌঁছেছে। এ সময় তিনি ব্যঙ্গাত্মক সুরে বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ যদি কোনো কারণে তাঁর কার্যক্রমে বিরক্ত বা অসন্তুষ্ট হয়ে যায়, তবে তিনি ইসরায়েলে চলে যাবেন এবং সরাসরি সেখানকার প্রধানমন্ত্রী পদে বসে যেতে পারবেন।

তবে এই কৌতুকপূর্ণ বক্তব্যের পাশাপাশি একটি বড় ভূরাজনৈতিক ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, ইসরায়েলকে প্রতিবছর ওয়াশিংটনের পক্ষ থেকে যে ৪ বিলিয়ন (৪০০ কোটি) মার্কিন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়, চলতি বছরের পর তা বন্ধ করে দেওয়া হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই সহায়তা স্থগিতের হুঁশিয়ারি ওয়াশিংটন-তেল আবিব দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সামগ্রিক মধ্যপ্রাচ্যনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যদিও সহায়তার বিষয়ে ট্রাম্পের এই ঘোষণার বাস্তবায়ন প্রক্রিয়া ও নির্দিষ্ট সময়সীমা নিয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com