বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪টি আসন ভস্মীভূত নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন, রক্ষা পেল বড় ক্ষতি থেকে মোহনগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ বিশ্বসেরা একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী কেইনের ইরানের সঙ্গে সমঝোতার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ সীমিত, নীতিমালা নিয়ে রুল ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
শেখ হাসিনার আবেদন আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার আবেদন আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা সরকার এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ বা বিনিময় চুক্তির আইনি কাঠামোর আওতায়ই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত সাম্প্রতিক সংবাদের বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমিও বিষয়টি শুনেছি এবং বিভিন্ন গণমাধ্যমের স্ক্রল নিউজে দেখেছি যে, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট এবং এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এই তথ্যের সত্যতা আমি এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই করতে পারিনি।”

তিনি আরও জানান, এমন কোনো আবেদন করা হয়ে থাকলে তার আইনি ভিত্তি কী এবং একজন পলাতক দণ্ডিত আসামির এই আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না—তা গভীরভাবে পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে দেশের প্রচলিত পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত আইনগুলো পুরোপুরি বিবেচনায় রাখা হবে। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি চুলচেরা বিশ্লেষণ করছে এবং সার্বিক পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করবে।

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার অগ্রগতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ় অবস্থান তুলে ধরে বলেন, “প্রাথমিকভাবে এ মুহূর্তে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক পত্র পাঠিয়েছি—যাতে তাঁকে প্রচলিত আইন অনুযায়ী অনতিবিলম্বে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com