রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
নেত্রকোণায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

নেত্রকোণায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। হত্যা ঘটনার পর ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহত জাহেদ আলী (৬৫) উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। অভিযুক্ত ছেলে হচ্ছেন, জুয়েল মিয়া (২৮)।
রবিবার সন্ধ্যায় নিজেদের বাড়িতে এই ঘটনা হয়।
স্থানীয়দের বরাতে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান,সন্ধ্যায় জাহেদ আলী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছেলে জুয়েল বাবার কাছে টাকা চায়। তখন বাবা জাহেদ আলীর হাতে টাকা না থাকায় ছেলেকে টাকা দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল তার হাতে থাকা লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। তখন ঘটনাস্থলেই জাহেদ আলী মারা যান।
জুয়েল মিয়া মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই খবর পেয়ে লেপসিয়া বাজারের পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সিরাজুল হককে ঘটনাস্থলে পাঠানো হয়। তখন সেখান থেকে জুয়েল মিয়াকে আটক করেন ইন্সপেক্টর সিরাজুল হক।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বেলে জানান ওসি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com