মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কঙ্গো ও উগান্ডায় ছড়াচ্ছে প্রাণঘাতী ইবোলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় সতর্কতা! কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল, সব কষ্ট ভুলে নাড়ির টানে ছুটছে নগরবাসী ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা ঈদের আনন্দ বিষাদে পরিণত: ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৮ জনের সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল, স্বস্তির লঞ্চ যাত্রা ইরানে মার্কিন হামলা ও তেলের বাজারে অস্থিরতা: আন্তর্জাতিক স্বর্ণবাজারে ধস! ‘মার্কসবাদী’ হয়ে উঠছে এআই, কারণ জানালেন গবেষকেরা ঈদের দিনেও বৃষ্টির পূর্বাভাস ৫ দিন বজ্রঝড়ের শঙ্কা রিয়ালশূন্য স্পেনের বিশ্বকাপ স্কোয়াড যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল ৩ কোটি ৬৮ লাখ টাকা
গাজায় ইসরাইলি আগ্রাসন থামার কোনো লক্ষণ নেই, উল্টো সেনা বাড়াচ্ছে ইসরাইল

গাজায় ইসরাইলি আগ্রাসন থামার কোনো লক্ষণ নেই, উল্টো সেনা বাড়াচ্ছে ইসরাইল

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণারা আলো ডটকম:
ইসরাইল গাজার উত্তরাঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে, এবং এই আগ্রাসনের মধ্যে গাজার দুরবস্থা দেখে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান আবারও কড়া অবস্থান নিয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) আঙ্কারায় এক জরুরি বৈঠকে এরদোগান আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে। একইসঙ্গে তিনি ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার তাগিদ দেন। এরদোগান আরব লীগকে ইসরাইলের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্টের মতে, আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার কারণে ইসরাইল এক বছরেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। মিশর, যেটি ফিলিস্তিনের প্রতিবেশী এবং সামরিক শক্তিধর দেশ, তারা ইসরাইলকে কোনো চাপ দিচ্ছে না বা এই আগ্রাসন থামাতে কোনো ভূমিকা নিচ্ছে না। জর্ডানও একইভাবে কোনো কার্যকর ভূমিকা পালন করছে না।

এদিকে, লেবাননে চলমান স্থল অভিযান এবং বিমান হামলার মধ্যেই গাজায় বড় সাফল্য পেয়েছে ইসরাইল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। এই সাফল্য এমন এক সময়ে এসেছে যখন গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে পুরো বিশ্ব সরব হয়ে উঠেছে, এমনকি যুক্তরাষ্ট্রও প্রকাশ্যে ইসরাইলের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com