রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:
নেত্রকোণানার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুনকে (৪০) গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
রবিবার দুপুরে পৌরশহরের রাউৎপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শফিকুল ইসলাম মামুন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মাষ্টারের ছেলে এবং নাগডরা এলাকার বাসিন্দা হলেও পৌরশহরে বসবাস করতেন।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই মোহনগঞ্জ পৌর বিএনপি আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।